অণুগল্প : বালা

Author: তাহমিন আরা বেগম

Email: No Email


অণুগল্প: বালা

কলমে: তাহমিন আরা বেগম

অপি? অপি? শুনছ? মুহিতের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অপির্তা।

: হ্যাঁ বলো।

: এই নাও ধরো।

মুহিত খুব উৎসাহ নিয়ে ছোট্ট প্যাকেটটা এগিয়ে দিল।

অপি প্যাকেটটা দিকে একবার তাকাল। তারপর হাতে নিয়ে জানতে চাইল, কি আছে এতে?

: খুলেই দেখো না!

অপি প্যাকেটটা খুলে দেখল একজোড়া রূপার বালা। তাতে নক্সা করা।

হাতে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখল কিছু-ক্ষণ অপি।

মুহিত যখন বালা জোড়া কিনেছিল তখন ভেবেছিল অপির্তা হয়তো খুব খুশি হবে। এখন ওর মনোভাব দেখে মনে হচ্ছে, পছন্দ হয়নি বালা জোড়া। চোখে হতাশা নিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছ? পছন্দ হয়নি?

: পছন্দ হবে না কেন! আমি ভাবছিলাম . . .মাসের তো প্রায় শেষ, এখন টাকা খরচ করা কী ঠিক হলো।

: মাসের শেষ তো প্রতিমাসেই আসবে। বালা জোড়া দেখে ভালো লাগল। তাই কিনে ফেললাম। দামা দামিও করেনি।

মুহিতের কথা শুনে অবাক হলো অপির্তা, কি বলছ? একদামে কিনলে! কত টাকা নিয়েছে?

: তিন হাজার।

: তিন হাজার টাকা!

: এতো ভেবো না তো, অভাব থাকবে। তার জন্য সব শখ-আহ্লাদ বির্সজন দিতে হবে নাকি?

: তবু..

: শিইই, কোন কিন্তু-পরন্তু নেই। এখন পড়ে তো বালা জোড়া। দেখি কেমন মানিয়েছে তোমার হাতে?

অপির্তা ধীরে ধীরে বালা জোড়া পড়ল। ঠোঁটের কোনে একটুকরো হাসি নিয়ে তাকাল মুহিতের দিকে।

: বুঝলে অপি, ভালবাসার মানুষের জন্য কিছু কিনলে সেটার দাম নিয়ে ভাবতে হয় না, পছন্দ হলেই হলো।

সুখী দাম্পত্যের প্রাণখোলা হাসিতে ভরে উঠল মধ্যবিত্তের চার দেয়ালের ছোট্ট ফ্ল্যাটটা।

তাহমিন আরা বেগম লুনা

lunaalam123@hotmail.com

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain