Asif Altaf

Asif Altaf

 

Asif Altaf

অপাঠ্য পান্ডুলিপি//

সি
‌ ফ


তা

***
পাতাবাহার মেঘ;
হাওয়ার সানাই;

শিকারীর হিংস্র’হাতের থাবায়
কেঁপে ওঠে খরগোশের
ক্ষুদ্র হৃদপিণ্ড;

নৈ‌‌:শব্দের পর্দা ছিঁড়ে
পানকৌড়ি মতো
ডেকে ওঠে বিষণ্ণতা;

তোমারি বিরহ সে তো
মাছরাঙার পায়ের
ক্ষিপ্র আঙ্গুল ;

তোমার বিরহ সে তো
হ্যামিলনের বাশির সুর;

আমি একা অজস্র শিশু
তার পিছে কেবলিছুটে বেড়াই;
মেঘ ভারী হলে
বৃষ্টি নামে
বেদনা ভারী
হলে অশ্রু,

কষ্ট ভারী হলে কাশ্মীরের মতো
দাউ দাউ করে জ্বলে ওঠে মনের নিবাস;

এ পাঠ পড়নি
তুমি,
এ পান্ডুলিপি
অপাঠ্য
তোমার।

শিল্পী ।। আসিফ আলতাফ

তোমাকে দেখার পর আমার
এই প্রথম গান গাইতে ইচ্ছে হলো
একবার ভাবলাম – গলাছেড়ে গাই
পরক্ষণে ভাবলাম তুমি কী ভাবো
গুণগুণ করেই গাই
কিন্তু তুমি যদি শুনতে না পাও –মনেমনে ভাবি
অবশেষে গান আর গাওয়া হয়নি
তুমি গান গাইতে চাইলে
আমি বললাম – না
যে তুমি নিজেই সঙ্গীত
সে কী গান গাবে আর
তার চেয়ে সেই ভালো
তোমাকে তুলে নিতে দাও আমার কণ্ঠে
সুরের মাদকতায় বিবশ হোক আমার শরীর
তুমি হাসলে
আমি কাঁদলাম
এক অপূরব মধূময় এন্দন
তুমি আত্মার মতো আমার ভেতরে প্রবেশ করলে
আমার ভেতর বীণা বেজে উঠলো
আমি গান গেয়ে উঠলাম
সে গানে তোমার শরীরের ঘ্রান
সে গানে তোমার সুরের প্রাণ
তোমাকে ধারণ করে সেই আমি প্রথম শিল্পী হলাম।
**
খুলনা
বাংলাদেশ।


----------------------------------


article and story

কোচিং সংক্রান্ত একটি কৌশলী বিজ্ঞাপন ।।

আসিফ আলতাফ

হাসুন
উচ্চস্বরেই হাসুন
হাসি হার্টের জন্য বেশ উপকারী ;

তবে হাসি দূষিত হলে সমাজ ব্যাধিগ্রস্ত হয়
হাসি ক্রর হলে মানুষ আক্রান্ত হয় করোনার মতো কুৎসিত ডিজিজে,
আর আপনার ফুসফুসে পচন ধরবে একথা নির্দ্বিধায় বলতে পারি;

তাই হাসার আগে কেন হাসবেন
কি জন্য হাসবেন
কীভাবে হাসবেন —এই সব খুঁটিনাটি শিখে নেয়া শ্রেয়;

এসব তথ্য কোথায় পাবেন ?
কেন গুগল আছে না
সার্চ দিন,
ঠিক পেয়ে যাবেন;

আর যদি না পান , আমার কোচিং এ আসুন
ভর্তি ফি আর বেতন একদম ফ্রি;
ভর্তি হয়ে দেখুন
পাশের শতভাগ নিশ্চযতা আছে
**
খুলনা, বাংলাদেশ।


article and story

বাঁশ ও বটবৃক্ষ সমাচার // আসিফ আলতাফ

বট গাছের চেয়ে
বাঁশের মূল্য
অনেক বেশি
এ কথা বুঝেগেছে চতুর মানুষ

আমাদের আঙিনা জুড়ে
তাই কেবলই
বাঁশঝাড়
বাঁশের চাষবাস

অথচ আমরা একবারও ভাবছি না
আমাদের মাথার উপর থেকে
অগোচরে সরে যাচ্ছে বটবৃক্ষের
ছায়া ।

Asif Altaf


পাঠশালা ।। আ সি ফ আ ল তা ফ

এক রাত জোছনার মতো আপনার পাঠশালা;

নদীর ঢেউয়ের মতো অগণিত উচ্ছ্বাস
আপনাকে দিয়ে
আমি পাঠে নিমগ্ন হই;

আপনার চোখের স্ক্রিনে সনাতনী অক্ষর,
মুগ্ধ কেতাবের অগণিত পৃষ্ঠা;

আমি কখনো গীতাঞ্জলি
কখনো গীতবিতান;

পাঠ নিতে নিতে আমি
রূপান্তরিত হই
বহুবার ;

আপনার হাসির পিয়ানো বেজে উঠলে
বর্ণ থেকে শব্দে
শব্দ থেকে বাক্যে
ছুটে চলে আমার কাঠবিড়ালী-আঙুল;

আপনার কাছে পাঠ নিতে নিত শিখে গেছি আমি খুলে ফেলতে জীবনের জ্যামিতিক প্যাঁচ।

*

খুলনা
বাংলাদেশ।


articleandstory.com


নবীনগর বাসস্ট্যান্ড ।। আসিফ আলতফ

আমরা দুজন কেউই নবীনগর এলাকায় থাকি না,
অথচ আমাদের দেখা এবং বিদায় দুই-ই হয়েছিল এই বাসস্ট্যান্ডে ;

সেদিন আপনি বাস থেকে নেমে ছিলেন
জীবন্ত রবীন্দ্রসঙ্গীত
বাস নাম্বার ——-হ্যাঁ, মনে আছে — ঢাকা- মেট্টো-১২১৫;

বলেছিলেন আপনি ফার্মগেট থাকন
তবে, নবীনগর থেকে ফার্মগেট এর দূরত্ব কতটুকু তা আমি জানার চেষ্টা করিনি;

মাঝে মাঝে ঢাকা যেতে হয়
যাই
যাবার সময় সামনে পড়ে নবীনগর বাস স্ট্যান্ড,

দেখি এখনো সে আপনার অপেক্ষায়—
একহাতে চুরুট
আর এক হাতে চা
পর্যায়ক্রমেই পান করে চলেছে ,
দৃষ্টি তার পথের দিকে;

বেচারা বাসস্ট্যান্ড
নির্ঘাত সে আপনার প্রেমে পড়েছে;

আপনারা অন্য কিছু ভাবলে নিজ দায়িত্বে ভাববেন,

তবে এইটুকু বলতে পারি আমি সব কিছুর প্রতিবাদ করি না
আর করাও সঙ্গত নয়
কি বলেন?

articleandstory.com



ঋতু পরিক্রমা

✍️আ সি ফ আ ল তা ফ

তুমি বেদনায় ভেসে গেলে গ্রীষ্ম আসে প্রকৃতি জুড়ে
কাঁদলে বরষা নামে ,
মুগ্ধতায় যখন ভাসো শরতের বিস্তার;

নবান্নের ঘ্রাণ মেখে
স্বপ্নের হেমন্ত হয়ে ওঠো তুমি ;

ভালোবাসা গভীর হলে শীত হয়ে জড়িয়ে রাখো
অক্টোপাসের তীব্র আলিঙ্গনে;

অবশেষে স্নান সারা মুগ্ধ নারীর মতোন
বসন্ত হয়ে তুমি সামনে দাঁড়াও;

ঋতু সব মরে যাচ্ছে
মানুষের সর্পিল লালসায়;
প্রকৃতি দখলে নিয়ে তুমি তাই ছয় ঋতু
ফুটে আছো আমার
এই বিচিত্র বাংলায়।

1 comment

  1. Biswajit Manik - দারুণ। সুন্দর উপস্থাপনও।
© Article and Story. All rights reserved. Developed by Jago Desain