Subinoy Halder

Subinoy Halder
Subinoy Halder


 কবিতা – নিস্তব্ধতা

কবি – সুবিনয় হালদার

যা-ভেবেছি যা করেছি সব তার উল্টো হলো
ছদ্মবেশে সুখের ঘরে রূপান্তরে দুঃখ এলো ,
দুঃখ সুখের টানাটানি ভরছে ক্ষোভের ঘর
সবার মনে অনেক কথা উঠছে শীতল ঝড়।

সেই তুফানে বুক ফুলিয়ে টিকে সবাই থাকো
স্বাধীন-হওয়ার স্বাধীনতা ছিনিয়ে তবে আনো,
দিন ঢলেছে অন্ধকারে বাঁকা চাঁদের বাঁশি বাজে
পুড়ছে মানুষ মরছে মানুষ নিস্তব্ধতা এই সমাজে !

__________________ সমাপ্ত ___________________

Subinoy Halder


কবিতা – চন্দ্রানী চাঁদ

কবি – সুবিনয় হালদার

কালো রাত এলো ঘুরে বাঁকা চাঁদের ভেলা চড়ে
মেঘেরা দল-বেঁধে ধেয়ে আসে চারিদিকে
চিৎকার চেঁচামেচি করে শুধু মিছামিছি
চন্দ্রানী চাঁদে মিশে ভেসে বেড়ায় আকাশে তটিনী,
মাটি আজ তাকিয়ে দেখে শুধু দাঁড়িয়ে তাহারে
মনে মনে আফসোস বৃথা সব ঝাঁপদোড় বাহারে ;
কালো রাত এলো ঘুরে বাঁকা চাঁদের ভেলা চড়ে
মাটি আজ তাকিয়ে দেখে শুধু দাঁড়িয়ে তাহারে !

জনগণ হাবাগোবা বোঝেনা তো কিবা তারা
চাঁদ বুড়ি ঘুঁটে কুড়ি ঘরে ভরে সোনাঝুরি আনিয়া,
আলো গুলো ফু দিয়ে দিলো যত নিভিয়ে
কলকাঠি মগজে ফাঁদ পেতে নিয়ে নেয় মানিয়ে ;
বিটকেল ছিটকেল বুড়িটা ফিকফিক হাসিটা
যত করো চিৎকার দেয় করে নস্যাৎ আনন্দে মাতিয়া,
কালো রাত এলো ঘুরে বাঁকা চাঁদের ভেলা চড়ে
মাটি আজ তাকিয়ে দেখে শুধু দাঁড়িয়ে তাহারে !

___________________ সমাপ্ত __________________


সুবিনয় হালদার
পিতা – ঈশ্বর প্রদীপ হালদার
গ্রাম – দৌলতপুর
পোস্ট – দিঘীরপাড় বাজার
থানা – ফলতা
জেলা – দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর -৭৪৩৫০৩
রাজ্য – পশ্চিমবঙ্গ
দেশ – ভারতবর্ষ






Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain