Santiranjan chakraboryy

Santiranjan chakraboryy

Santiranjan chakraboryy

 

ব্যবধান পারিনি পেরোতে


সে তো চেয়েছিল ভিজবো দু ‘ জনে
বরষার প্রথম চুম্বনে শিহরিত কদম্বের মত
সে তো চেয়েছিল একান্ত নির্জনে
বাজাবো মোহন বাঁশি
আসিবে সে অভিসারে লজ্জনতা রাধিকার মত
সে তো চেয়েছিল ক্ষণিক বিচ্ছেদে বিরহে জ্বলবো আমি
দু গণ্ড ভেসে যাবে তার নোনা অশ্রু জলে
ব্যবধান পেরোতে পারিনি
সে যে চেয়েছিল কানু প্রেম নিকষষিত হেম
আমার চাওয়া যে ছিল কামজ কুসুম।

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain