Rebeka Rahman

Rebeka Rahman

 

Rebeka Rahman

কবিতা – পথভোলা
রেবেকা রহমান

ঘুমপাখিটির জন্ম যখন ভোরে
স্বপ্ন দেখা আলগোছে রোদ্দুরে
শীর্ন বাতাস ডাকলে এসো ঢেউ
শরীরখানা পাতলো এবার কেউ
বসন্তেরই বসন, ফুল ফুটছে চুপ!
কবিই জানে সাতসকালের রূপ –
ঘুমপাখিটির জন্ম যখন ভোরে
শীতযাত্রার শেষ উঁকিটি দোরে।
ঘুমপাঠানো অল্প আলোর খেলা
বেড়ে যাচ্ছে অমোঘ সকাল বেলা!
ঘুমপাখিটির জন্ম যখন ভোরে
নীরার আঁচল ভরছে সমুদ্দুরে
শিখেছ সে ভোরপাখিটার দাম
পথভোলা হোক তাহার জন্মনাম –

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain