অশোক কুমার ঘোষ

অশোক কুমার ঘোষ

 

অশোক কুমার ঘোষ

তাতা থৈ থৈ তাতা থৈ থৈ
বঙ্গে যত হইচই !
যত রঙ্গে ভরা বঙ্গে
কেযে কার সঙ্গে অঙ্গে ?
ধসে কৃষ্টি,নব সৃষ্টি
একি ভাই অনাসৃষ্টি!

ওঁরা শব , ওঁরা শব
পথে পথে কলরব !
কাটা ঘায়ে মারে লাথি
যারা জ্বালে শিক্ষার বাতি !
নেই আজ কোনো নীতি
দুর্নীতি হয়েছে রীতি?

আছে সব ভুলে বেশ
সব কিছু হয় শেষ!
ওঁরা চলে দলে দলে
কোন ছলে কোন বলে?

মধু খোঁজে, ভুল বুঝে
জানা নাই পায় কিযে!
ভাতা দাতা খায় মাথা
টের পাবে জোরে ব্যথা!

ছেলে পুলে দলে দলে
ভিন রাজ্যে যায় চলে!
নেই হেথা পেটে ভাত
ধরে তবু কার হাত ✋!

উইপোকা শুধু খাচ্ছে
দেখো নাচছে, নাচছে!
তাতা থৈ থৈ তাতা থৈ থৈ
তাতা থৈ থৈ তাতা থৈ থৈ!

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain