মোঃ ইব্রাহিম হোসেন (রাজশাহী)

মোঃ ইব্রাহিম হোসেন (রাজশাহী)

 

মোঃ ইব্রাহিম হোসেন (রাজশাহী)

নাজাত চাই
মোঃ ইব্রাহিম হোসেন

জীবনে চলার পথে হয় কত ভুল,
পারবো না দিতে প্রভু ইহার মাশুল।
তব দয়া ছাড়া আর বাঁচার উপায়,
দো-জাহানে কোনখানে কোনো পথ নাই।

মহাপাপী বান্দা আমি গোনা বেশুমার,
অনুতাপে বেজে ওঠে বুকে হাহাকার!
কেমনে পাইবো ক্ষমা ভাবনায় মন,
সইবে কীভাবে দেহে নরক দহন?

আমলনামায় আছে কত পাপ জমা!
অবিরল আঁখিজল করে দিও ক্ষমা।
চরণে লুটিয়ে পড়ি তোমার’ই প্রভু,
ফিরিয়ে দিও না মোরে কখনও কভু।

কৃতদাস নিরুপায় তুমি মহারাজ,
মহীয়ান, গরীয়ান, দয়া ঘেরা সাজ।
দোষে ভরা দাসদাসী, মালিক তো নয়;
কর জোড় মিনতিতে আঁখি বারি ক্ষয়।

দয়ার সাগর প্রভু শুভ দৃষ্টি দাও,
মাফ করে পাপরাশি মুমিন বানাও।
নাই কোনো চাওয়া-পাওয়া এ ভুবন ‘পর,
নাজাত দিও গো রব কাঁপি থরথর!

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain