Asif Altaf

Asif Altaf

 

Asif Altaf

তো মা কে দে খা র প র
আ সি ফ আ ল তা ফ

তোমাকে দেখার পর
হঠাৎ করেই জেগে উঠেছে
বুকের জখম
কর্পুরের মতো উড়ে গেছে ঘুম
মরা কটালের মতো মরে যাওয়া স্বপ্নেরা
নাচের মুদ্রা হয়ে
দুচোখে নেচেছে
তোমাকে দেখার পর মায়ামুখী রাত
আঁধার-কাঁচুলি খুলে
জোছনা যমুনাজলে
রাই বিনোদিনীর মতো
ধুয়েছে শরীর
তোমাকে দেখার পর ট্রয়ের হেলেন
পৃথিবীর সব রূপবতী নারী
কিংবা স্বর্গের অপ্সরী
আমার কাছে
অচল পয়সার মতো তুচ্ছ
নগন্য হয়ে গেছে ।
*

খুলনা
বাংলাদেশ।

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain