Swapankumar Pahari

Swapankumar Pahari

 

Swapankumar Pahari

দু’টি চিনা কবিতা

কবি: অ্যানা কেইকো
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

যদি ভালোবাসো

তুমি নৌকো হলে
আমি হোবো জল
তুমি জল হলে
আমি হোবো কূল
তুমি কূল হলে
আমি হোবো সেতু
তুমি সেতু হলে
আমি ওপারে তোমার জন্যে অপেক্ষা করবো
চিরকাল…

বুখারেস্ট পার্কে বেড়ানো

উঁচু আসমানে স্থির ছিল চাঁদখানি
হ্রদটির ঢেউ আছিল উদ্বেলিত
ঝোপঝাড়গুলি ছিল রহস্যময়,
যেমন আমার হৃদয়ের হুতাশন।
আচমকা এক খণ্ড কৃষ্ণ মেঘ
আবৃত করলো সমুখের ঐ পথ
যদিও আছিল গ্রীষ্মের মাস জুন
শীতল বাতাস পোশাক পেরিয়ে ছুঁলো।
ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিধারা
লুকোনোর কোনো ঠাঁই নেই, সবই গেছে,
ঘন অরণ্যে দিশেহারা পুরো একা
খুঁজে নিতে হোলো বাইরে আসার পথ।

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain