মহম্মদ সফিকুল ইসলাম

মহম্মদ সফিকুল ইসলাম

 

মহম্মদ সফিকুল ইসলাম

একুশ মানে

মহম্মদ সফিকুল ইসলাম

একুশ মানে আঘাত পেলে আহা উহু টান
একুশ মানে মাতৃভাষায় মনের কথা গান।
সহজে তো হয়নি কিছু, জীবন বলীদান;
সালাম রফিক জব্বারেরা করেছেন প্রমাণ।

বেনি বাঁধা চুলের ফাঁকে গোলাপফুলের তাজ
নদীরচরে কুঁড়েঘরে চাঁদের আলোয় সাজ।
ভাটিয়ালি ঢেউ খেলে যায় পাতায় নূপুর সুর
একতারাতে বাংলাভাষা মাতায় অচিনপুর।

সাঁঝবেলাতে শঙ্খধ্বনি, মধুর আযান ডাক
কলসি কাঁকে গাঁয়ের বধূ হাতে কচু শাক।
উঠোন ভরা মেয়েরা সব খেলছে চুকিৎ কিৎ
বাংলাভাষার খুশলহরে বোঝেনা হারজিত।

বাংলা আমার প্রাণের দোসর রবীন্দ্র নজরুল
একুশ সবার বক্ষ মাঝে জাগায় ভাষার ফুল।
রাগ অভিমান ভালোবাসা খুনসুটি স‌ই রোজ
অতীত দিনের গল্পগাথা বাংলা তে পাই খোঁজ।

একুশ আমার কথার শিকড় একুশ অধিকার
একুশ বয়ে আনলো শপথ ভাষার অঙ্গীকার।
একুশ আসে বজ্রঘোষে একুশ পারাবার
একুশ রেখে বক্ষ মাঝে ভয়ে রে সংহার।

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain