কল্পনা দে

কল্পনা দে

 

কল্পনা দে
শিরোনাম  - প্রকৃতি বান্ধব।
তারিখ ০২-০২-২৬

প্রকৃতির সাথে আমাদের নাড়ির টান
সে কথা ভুলে যাই করি মূলোৎপাটন।
জুড়াতে প্রকৃতি চাই কিন্তু প্রকৃতির ধ্বংসে অগ্রগণ্য
এমত রুচি যার ধরণি বক্ষে সেই নগন্য।
জনমে মরণে তার কোলে ঠাঁই-
তথাপি অত্যাচার করে দেখা পাই,
নিরন্তর ধ্বংস যজ্ঞ চলে অবিরাম
মনুষ্য বিচার হীন নেই যে বিরাম।
শোক সন্তাপ বিচ্ছেদে হৃদয়ে ধরে
নিমকহারাম মনুষ্যজাত মনে না করে।
প্রকৃতি ধ্বংস হলে মানুষ না রয়
অবোধ নরগণের বোধ না হয়।

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain