DIPAK BERA

DIPAK BERA

DIPAK BERA

 ভালোবাসা নদী

—দীপক বেরা

🍁
বিজ্ঞাপনে পাশাপাশি—ভালোবাসাবাসি
যে যার বাড়ি ফিরে যায় শেষে কড়িগুলি গুনে
একজনের জন্য, যদি আর একজন
একফোঁটাও চোখের জল ফেলতে পারে
অজান্তে একান্তে নিভৃত কোণে
তবে জেনো— এ-কথা দিনের মতোই সত্যি—
সেখানেই সত্যিকারের ভালোবাসা…
বুকের গভীরের অন্তর্দেশে নিরন্তর দহন ও বাষ্প
একসময় ঘনীভূত হয়ে প্রেমের আস্ত নদী হয়ে নামে
আনমনে চোখের কোণে…

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৮|০১|২০২৬

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain